ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ মৃত্যুদণ্ড থেকে ‘আমৃত্যু’ কারাবাস: চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আপিল বিভাগ গ্রাহকদের রেমিট্যান্স সুবিধা আরও সহজ করতে চুক্তিবদ্ধ হলো নগদ ও রূপালী ব্যাংক বাংলাদেশে নতুন ‘শাইন ১০০ ডিএক্স’ নিয়ে এলো হোন্ডা ঘুমাচ্ছেন নাকি ক্লান্ত হচ্ছেন? স্বপ্ন দেখার পেছনে লুকিয়ে থাকা আসল বিজ্ঞানটি জানুন আগোরাতে অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ নিটোল-নিলয় গ্রুপে চমত্কার ক্যারিয়ার গড়ার সুযোগ; সাথে থাকছে নিশ্চিত বার্ষিক ইনক্রিমেন্ট! বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের শেষ সময় ৯ জুলাই মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের ঢল

জেলেনস্কির প্রশংসা করে যে বার্তা দিলেন ট্রাম্প

  • থিমস বিক্রি
  • আপডেট সময় ০৬:০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি আলোচনা ‘যত দ্রুত সম্ভব’ শুরু করতে ইউক্রেন প্রস্তুত। তিনি একই সঙ্গে বলেছেন যে রাশিয়াও শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে।

কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় তিনি একটি চিঠি পড়িয়ে শোনান। এসময় তিনি বলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে গুরুত্বপূর্ণ এই চিঠি এসেছে।এই চিঠির জন্য আমি তার প্রশংসা করছি।

দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসে এটাই ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণ। রাশিয়া ট্রাম্পের ভাষণকে স্বাগত জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্যকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন এবং বলেন ‘প্রশ্ন হলো কে কার সঙ্গে বসছে’। তিনি মনে করিয়ে দেন যে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসা নিয়ে ইউক্রেন সরকারের একটি নিষেধাজ্ঞা রয়েছে। ওদিকে জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রি ইয়েরম্যাক ‘শান্তি চাইলে প্রতিদিনকার হামলার বন্ধের’ জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ চাইলে রাশিয়াকে প্রতিদিনকার গোলাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে।

এদিকে ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ১৮১টি ড্রোন হামলা হয়েছে এবং এর মধ্যে ১১৫টি ড্রোন তারা ভূপাতিত করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ

জেলেনস্কির প্রশংসা করে যে বার্তা দিলেন ট্রাম্প

আপডেট সময় ০৬:০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬