ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ মৃত্যুদণ্ড থেকে ‘আমৃত্যু’ কারাবাস: চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আপিল বিভাগ গ্রাহকদের রেমিট্যান্স সুবিধা আরও সহজ করতে চুক্তিবদ্ধ হলো নগদ ও রূপালী ব্যাংক বাংলাদেশে নতুন ‘শাইন ১০০ ডিএক্স’ নিয়ে এলো হোন্ডা ঘুমাচ্ছেন নাকি ক্লান্ত হচ্ছেন? স্বপ্ন দেখার পেছনে লুকিয়ে থাকা আসল বিজ্ঞানটি জানুন আগোরাতে অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ নিটোল-নিলয় গ্রুপে চমত্কার ক্যারিয়ার গড়ার সুযোগ; সাথে থাকছে নিশ্চিত বার্ষিক ইনক্রিমেন্ট! বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের শেষ সময় ৯ জুলাই মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের ঢল

এনটিআরসিএর ৮ম নিয়োগ পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৮ম নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার আবেদন গ্রহণ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। যদিও এর আগেই আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ প্রকাশ করা হয়েছে।

নতুন নীতিমালার আলোকে এনটিআরসিএর অনলাইন আবেদন গ্রহণ প্ল্যাটফর্ম হালনাগাদের কাজ চলমান রয়েছে। এই হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে অনিবার্য কারণে ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ায় পর আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ

এনটিআরসিএর ৮ম নিয়োগ পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার

আপডেট সময় ০৫:৪২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬